বিষয় শ্রেনী আবৃত্তি যোগাযোগ

কবি শাহ জামাল উদ্দিন এর বাংলা কবিতার ওয়েব সাইটে আপনাকে স্বাগতম। তিনি ১৯৬২ সালের ১লা জানুয়ারি জন্মগ্রহণ করেন ফরিদপুর শহরে। তার পৈত্রিক নিবাস গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার দিগনগর গ্রামে। বছর দশেক হলো তিনি কবিতা লেখা শুরু করেন। শাহ্ জামাল উদ্দিন মৌলিক ভাব ও বক্তব্যের এক ভিন্ন পথের অনুসন্ধানী কবি। তাঁর কবিতার ভাষা সহজ, সরল, সাবলীল, অবাধগতি। মর্মে লুকিয়ে থাকা জীবনের অগণিত বিচিত্র সব অনুভূতির স্বতঃস্ফুর্ত সহজ প্রকাশ। জন্মসীমার আলো ও অন্ধকারের নানাবিধ চিত্র, দৃশ্য সব মিলে তাঁর কবিতার শরীর। এতে শিশিরসিক্ত শিউলির সুরভিত ভালোবাসা, সুরভিত মায়াময় স্নিগ্ধতা মিশানো। কখনো আবার প্রখর উদ্যম আর মর্মস্পর্শী মনন। মেঘমেদুর আকাশের বৃষ্টির মত, সমুদ্রের তরঙ্গের কলধ্বনির মত মন মাতানো উচ্ছ্বল তাঁর ছোট্ট ছোট্ট কবিতাগুলি - পাঠক ও স্রোতার হৃদয়ে বিস্ময় জাগরুক। এমন অকপট, থরথর অশ্রুবিন্দুর মত অপরূপ সৃষ্ট তাঁর কাব্য বাংলা সাহিত্যের আধুনিক কবিতাকে পৌঁছে দেবে নতুন দিগন্তে। সকল পাঠক-শ্রোতার জন্য কবি শাহ্ জামাল উদ্দিনের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।

কবিতা সার্চ করুন

    প্রেম ঢালে ভাঙা পাত্রে

    শাহ জামাল উদ্দিন

    আমি দেখলাম কেউ কেউ মরে গেলে কারো কারো প্রেম জাগে যেন ভাঙা পাত্রে প্রেম ঢালে অকারণে অথচ সারাটা জীবন তাদের মন-প্রান রেখেছিল ঘিরে স্বার্থের কাঁটা দিয়ে এতকাল দেখলাম চোখ খুলে । মৃতের উল্টে যাওয়া সাদা চোখে সে কি আর প্রেম দেখে প্রেম দিয়ে কি হবে মরে গেলে ? যখন কষ্টের হাতুর বুকেরপাটা ভেঙছে তার যখন সে মরা শালিকের মত কাৎ হয়ে পড়তো মাটিতে বারবার চেতনার দরজাজানালা খুলে তখন আসেনি তার কাছে করো প্রেম একবার । কি হবে মরে গেলে প্রেম ঢেলে ভাঙা পাত্রে ।

    👁 Views: 65

    অনেক গ্লানি চমকে দেয় আমাকে

    শাহ জামাল উদ্দিন

    তার নির্বাক মনের কথাগুলো আজো ইচ্ছার বাতাসে নড়ে সময় কেটেছে মসজিদে মসজিদে কুদরতি হাতের তালাশে । মাটিও নম্রতায় নত হয়ে যেত যখন হেঁটে যেত নরম নদীর মত সে ছিল এক সস্তা শ্রমিক ক্লান্ত পথিক তবু শান্ত স্বাভাবিক । গম্ভীর গলায় কত দাঁড়কাক ঘুরে বেড়ায় ব্যাকুল ঘোড়ায় অথচ সে অক্লান্ত গতিতে পালিয়েছে বুনো ষাড়ের তাড়া খেয়ে গভীর অন্ধকারে সেখানেও চালাক শিয়াল ছিল চারিদিকে । তার ইচ্ছেগুলো আজো মৌন মিছিল করে বুঝেছি বাবা হয়ে, বুকের ভেতর কত দাবি ওঠে । এখনো অনেক গ্লানি চমকে দেয় আমাকে খাবার টেবিলে ঘুমাবার ঘরে - “ তোমার কাছে কিছু টাকা হবে ” এই কথা মনে পড়ে পাঁচতলা বড়ির ছাদে ।

    👁 Views: 48

    এখন সময় মধ্যরাতে ঘুম ভাঙবার

    শাহ জামাল উদ্দিন

    এখন সময় মধ্যরাতে ঘুম ভাঙবার কষ্টকরে নষ্ট সময় ছুঁয়ে দেখার । এখন সময় সন্ধা নামার কপাট গুলো বন্ধ করার । এখন সময় ছায়ার সাথে কথা বলার তারার সাথে গল্প করার । এখন সময় অবহেলার কোলবালিশে ভিজে চোখে মুখ লুকাবার । এখন সময় আয়না থেকে দুরে থাকার সিঁদুর মেঘে ভয় কুড়াবার । এখন সময় ফ্রেমের ভিতর ছবি হবার স্মৃতিগুলো সাথে নেবার আগের চিঠি আবার দেখার । এখন সময় অন্ধকারের হাত ধরে তাই হেটে চলার চিরদিনের বিদায় নেবার ।

    👁 Views: 41

    নিষেধের বেড়া ডিঙিয়ে

    শাহ জামাল উদ্দিন

    তোমাকে দেখতে ইচ্ছে করে নিষেধের বেড়া ডিঙিয়ে । তুমি সেই মেয়ে যে আমার লম্বা নাকে টিয়াপাখির ঠোঁট দেখতে আর আমার সূর্যতাপে গলেগলে পড়তে বসন্তের ফুরফুরে বাতাসে । আমার নির্বাক ছাদের নীচে আজো প্রতিদিন কত তারকা প্রেমিকা আসে তবুও তোমাকে দেখতে ইচ্ছে করে । ভালোবাসার দুর্ভিক্ষের দিনে তুমি কি কৃপন হয়ে গেছ ? ঘোমটার নীচে নিজেকে লুকিয়ে রেখেছ -পুরনো ।

    👁 Views: 54

    কবি পরিচিতি

    BanglaKobita

    শাহ জামাল উদ্দিন ১৯৬২ সালের ১লা জানুয়ারী ফরিদপুর শহরে জন্মগ্রহন করেন। তার পৈত্রিক নিবাস বর্তমান গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার দিগনগর গ্রামে। কিশোর বয়সে প্রাথমিক লেখাপড়া শুরু নিজ গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে। কয়েক বছর তিনি কুষ্টিয়া শহরে লেখাপড়া করেন।

    ১৯৭৭ সালে দিগনগর বহুমুখী উচ্চ বিদ্যালয় হতে এস.এস.সি এবং ১৯৭৯ সালে সরকারি রাজেন্দ্র কলেজ বিজ্ঞান বিভাগ হতে এইচএসসি পাশ করেন। ১৯৮৪ সালে ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট হতে ১ম বিভাগে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (যন্ত্রকৌশল) পাশ করেন। প্রকৌশলী হিসেবে তিনি কতিপয় বেসরকারী প্রতিষ্ঠানে কয়েক বছর চাকুরী করার পর দুরারোগ্য ক্যান্সার ব্যাধিতে ( হজকিং লিম্ফোমা) আক্রান্ত হলে চিকিৎসারত অবস্থায় চাকুরী ছেড়ে দেন। বর্তমানে আল্লাহর অপার মহিমায় সুস্থ হয়ে ব্যবসার সাথে জড়িত আছেন। মূলত তিনি কবি। কবিতা লেখা তার পেশা নয়-নেশা। বর্তমানে তিনি নিরন্তর লিখে চলেছেন। “ স্বপ্নের সিঁড়ি আমার প্রথম ভালোবাসা ” এবং “ ছুঁয়ে দেখি ভোরের নদী ” তার প্রকাশিত গ্রন্থ। এছাড়াও কয়েকটি কবিতার বই প্রকাশের পথে। বিভিন্ন পত্র পত্রিকায় লিখে চলেছেন এবং কতিপয় সাহিত্য সংস্কৃতি প্রতিষ্ঠানের সাথে জড়িত

    কবিতা আবৃত্তি

    toto

    slot88